RAM ও ROM এর পার্থক্য -সহজ ভাষায় সম্পূর্ণ গাইড
মোবাইল, কম্পিউটার অথবা যে কোন স্মার্ট ডিভাইস চালানোর ক্ষেত্রে RAM ও ROM একটি মৌলিক ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনে যে কোন স্মার্টফোন ব্যবহার করতে গেলে এই দুটি( RAM ও ROM) শব্দের সাথে আমরা খুবই পরিচিত। অনেকে হয়তো জানেন না RAM ও ROM কি,এদের কাজ কি, একটি স্মার্ট ডিভাইসের জন্য এর গুরুত্ব কি, এদের মধ্যে পার্থক্য কোথায়? আজকের এই পোস্টে RAM ও ROM সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
![]() |
| Ram and Rom প্রার্থক্য From: unplash |
আজকের এই গাইডে আমরা জানবো :
- RAM ও ROM কি?
- এদের কাজ কি?
- কেন RAM ও ROM প্রয়োজন?
- RAM ও ROM কত প্রকার?
- RAM ও ROM মধ্যে পার্থক্য
- সাধারণ কিছু প্রশ্ন উত্তর?
RAM কি?
RAM হলো (Random Access Memory) হলো একটি কম্পিউটারের ও স্থায়ী বা স্বল্প মেয়াদি স্মৃতি। এটি কম্পিউটারের প্রসেসর ও স্টোরেজের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে। এটি একটি অস্থায়ী মেমোরি যেখানে চলাকালীন সময়ে কিছু তথ্য অল্প সময়ের জন্য জমা থাকে।
উদাহরণ : আপনি যখন ফেসবুক, ইউটিউব ও টিক টক এর মত বড় বড় অ্যাপ চালাচ্ছেন তখন এর ডাটা RAM এ সংরক্ষণ হয় যাতে আপনার ডিভাইস খুবই স্মুথলি চলতে পারে।
RAM এর বৈশিষ্ট্য
- অস্থায়ী মেমোরি (Volatile Memory)
- খুব দ্রুত কাজ করে
- Read এবং Write দুটোই করা যায়।
- চলমান ডাটা সংরক্ষণ করে।
- প্রসেসরকে দ্রুত ডাটা দেয়।
- মাল্টি টাস্কি নিয়ে সাহায্য করে।
RAM এর ধরন :
বাজারে অনেক ধরনের RAM পাওয়া যায়। জনপ্রিয় কিছু RAM এর ধরন দেওয়া হল :
DRAM,SRAM,DDR3,DDR4, DDR5
RAM কিভাবে কাজ করে?
RAM কিভাবে কাজ করে তা বুঝার জন্য আপনি একটি বড় লাইব্রেরী কথা চিন্তা করতে পারেন। যেখানে বিভিন্ন আলমারিতে হাজার হাজার বই( Data) থাকে। সেখান থেকে পড়ার জন্য আপনি যেকোনো একটি বইকে টেবিলে(RAM) নিয়ে আসলেন। RAM মূলত টেবিল হিসেবে কাজ করে।
RAM কাজের প্রক্রিয়া নিচে দেওয়া হল :
১) ডেটা লোড দেওয়া:
আপনি যখন কোন কম্পিউটারের একটি সফটওয়্যার ওপেন করেন। তখন সেই কম্পিউটার আপনার প্রয়োজনীয় ফাইল SSD থেকে RAM এ নিয়ে আসে।
২) প্রসেসেরে সাথে যোগাযোগ :
প্রসেসর কোন কাজ করার সময় র্যাম এর কাছে তথ্য চায়। র্যাম অত্যন্ত দ্রুতগতি , তাই প্রসেসর যেকোনো ডাটা প্রেমের কাছে হস্তান্তর করে। আপনার ফোন বা কম্পিউটারে যত বেশি রেম হবে আপনার কম্পিউটার তত দ্রুত গতিতে চলবে।
৩) মাল্টি টাস্কিং পরিচালনা :
আপনি যখন কম্পিউটার বা মোবাইলে একসাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন করেন তখন র্যাম সেই প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা তথ্য সংগ্রহ করে আপনার ডিভাইসের সামনে উপস্থাপন করে। আপনার র্যাম যখন পূর্ণ হয়ে যায় তখন কম্পিউটার স্লো হয়ে যায়।
৪) Data মুছে ফেলা :
RAM এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অস্থায়ী।আপনি যখন কোন অ্যাপ বন্ধ করে দেন, র্যাম সেই জায়গাটি খালি করে দেয় যাতে করে পরে অন্য কোন এপ্স তা কাজ করতে পারে । যখন আপনি কম্পিউটার বা মোবাইল পুরোপুরি অফ করে দেন ram সব তথ্য পুরোপুরি ভাবে মুছে ফেলে।
সংক্ষেপে : ইনপুট ➡️স্টোরেজ থেকে RAM ➡️প্রসেসর ➡️আউটপুট।
ROM কি?
RAM(Read Only Memory) হল কম্পিউটারের স্থায়ী বা দীর্ঘ মেয়াদি স্মৃতি। যেখানে গুরুতর তথ্য ও সিস্টেমে ফাইল সংরক্ষণ করা যায়। আপনার ডিভাইস যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার ডিভাইস যদি বন্ধ হয়ে যায় তাহলে ROM এক ডাটা মুছে যায় না।
👉 ROM হলো কম্পিউটারের জন্মগত বুদ্ধি, যা ছাড়া কম্পিউটার জানতোই না কিভাবে নিজেকে চালু করতে হয় বা হার্ডওয়ার সাথে কিভাবে কথা বলতে হয়।
ROM এর বৈশিষ্ট্য :
- স্থায়ী মেমোরি( Permanent Memory)
- Non Volatile Memory.
- শুধুমাত্র পড়া যায় (Read Only)
- বিদ্যুৎ ছাড়াও ডাটা সংরক্ষণ করে
- ROM এর তুলনায় ধীর।
- সিস্টেম ফাইল সংরক্ষণ করে
- নিরাপদ ও স্থিতিশীল।
- কম বিদ্যুৎ ব্যবহার করে
ROM এর ধরন:
বর্তমানে অনেক ধরনের ROM রয়েছে। কিছু জনপ্রিয় ROM এর ধরণ PROM, EPROM,EEPROM, Flash Memory
ROM এর কাজ:
ROM কম্পিউটারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। যা খুব নিখুঁতভাবে কম্পিউটার বিভিন্ন অংশকে সচল করে রাখে । নিজেই এর কাজগুলো আলোচনা করা হলো :
১) সিস্টেম চালু করতে সাহায্য :
কম্পিউটারের পাওয়ার বাটন চাপার পর থেকে সিস্টেম চালু হওয়ার পর্যন্ত সকল কাজ সম্পাদন করে এই ROM. এতে থাকা BIOS হার্ডওয়্যার গুলোর পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমকে খুঁজে বের করে তার লোড করার নির্দেশ দেয়।
২) তথ্য ও সিস্টেম সংরক্ষণ :
ROM এ এমন কিছু উপায় সংরক্ষণ থাকে যা কখনো মুছে ফেলা দরকার পড়ে না। আমরা অনেক সময় কম্পিউটার অনেক ধরনের হিসাব নিকাশ করে থাকি। এগুলো যাতে হারিয়ে না যায় সে ক্ষেত্রে ROM গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ চলে গেলেও এই তথ্যগুলো ROM এ স্থায়ীভাবে সংরক্ষণ থাকে।
৩) ডিভাইসকে দ্রুত চালু করতে সাহায্য :
একটি কম্পিউটার দেওয়ার জন্য দ্রুত চালু হয় তার জন্য ROM থেকে প্রয়োজনীয় নির্দেশনা দ্রুত প্রদান হয়।
৪) নিরাপদ তথ্য সংরক্ষণ :
অনেক ডিভাইস আছে যেখানে তথ্য সহজে নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে তথ্য সংরক্ষণ করা হয় না এবং তার সহজে নষ্ট হয়ে যায়। কিন্তু ROM বিদ্যুৎ চলে গেলে তার সিস্টেমে তথ্য সংরক্ষণ করে ও নিরাপদে রাখে।
RAM ও ROM এর মধ্যে প্রার্থক্য
| বিষয় | RAM | ROM |
|---|---|---|
| পূর্ণরূপ | Random Access Memory | Read Only Memory |
| মেমোরির ধরন | অস্থায়ী মেমোরি | স্থায়ী মেমোরি |
| ডাটা সংরক্ষণ | সাময়িকভাবে ডাটা রাখে | স্থায়ীভাবে ডাটা রাখে |
| বিদ্যুৎ বন্ধ হলে | ডাটা মুছে যায় | ডাটা থেকে যায় |
| গতি | খুব দ্রুত | তুলনামূলক ধীর |
| কাজ | চলমান অ্যাপ ও প্রসেস পরিচালনা | সিস্টেম ফাইল সংরক্ষণ করে |
| Read/Write | Read ও Write দুটোই করা যায় | শুধু Read করা যায় |
| উদাহরণ | 4GB, 8GB RAM | 64GB, 128GB ROM |
RAM বেশি হলে কি কি সুবিধা :
- ডিভাইস দ্রুত কাজ করে।
- মাল্টি টাস্কিং এর সুবিধা।
- লেগ কম হয়।
- Gaming Performanceভালো হয়।
- একসাথে অনেক অ্যাপ চালানো যায়।
কোনটি বেশি গুরুত্বপূর্ণ
Ram এবং ROM একটি ডিভাইসের জন্য দুটোই অনেক গুরুত্বপূর্ণ, তবে এদের ব্যবহার অনুযায়ী আলাদা আলাদা গুরুত্ব রয়েছে।
গতি+ভালো পারফরম্যান্স বেশি গুরুত্ব হলে-RAM বেশি গুরুত্ব। RAM বেশি থাকলে একটি ডিভাইস বা কম্পিউটার খুব দ্রুত কাজ করে, ডিভাইসের প্রতি একটি ভালো অভিজ্ঞতা হয়।তাছাড়া RAM বেশি হলে,
মোবাইল বা কম্পিউটার দ্রুত কাজ করে।
একাধিক অ্যাপ একসাথে চালানো যায়।
গেমিং এর সময় খুব স্মুথলি চলে।
মাল্টিটাস্কিং অনেক ভালো হয়।
ডিভাইস ল্যাগ কম করে।
👉4GB RAM এর চেয়ে 6GB RAM ফোন সাধারণত ভালো স্মুথলি চলে।
বেশি জায়গা বা স্টোরেজের গুরুত্ব হলে - ROM বেশি গুরুত্ব। ROM বেশি নিলে অনেক অ্যাপ রাখা যায়। তাছাড়া অডিও-ভিডিও , অনেক গুরুত্বপূর্ণ বড় বড় ফাইলসমূহ একসাথে সংরক্ষণ করা যায়।
👉64GB ROM এর চেয়ে 128GB ROM এ বেশি ফাইল রাখা যায়।
টিপস: বর্তমানে মানুষের জন্য RAM একটু বেশি নেওয়াই ভালো কারণ RAM কম হলে ফোন স্লো হয়ে যায় , যদি ওই স্টোরেজ খালি থাকে তবুও ফোনের গতি হারায়।
কত RAM ভালো-সহজ ভাষায়:
| ব্যবহার | কত RAM ভালো |
|---|---|
| সাধারণ ব্যবহার যেমন: Facebook, YouTube, Browsing | 4-6 GB |
| Student / Online Class | 6 GB RAM |
| Gaming | 8-12 GB |
| Video Editing | 16 GB |
| Future / High Performance | 12GB+ |
| Computer / Office কাজ | 8GB |
| Computer / Programming | 12 GB |
| Computer / Gaming | 16GB |
| Computer / Video Editing | 32GB+ |
বাস্তব উদাহরণ :
RAM (Random Access Memory) . যদি RAM কে একটি পড়ার টেবিলের সাথে তুলনা করা হয়। তাহলে টেবিলের উপরে আপনি বই, খাতা, কলম ইত্যাদি রাখেন। পড়া শেষে টেবিল থেকে সব সরিয়ে ফেলেন। তাহলে টেবিল হল RAM. কেননা RAM সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করে।
ROM(Ready Only Memory) . যদি ROM কে একটি আলমারির সাথে তুলনা করা হয়। তাহলে আপনি আলমারিতে বই, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় ফাইলসমূহ বহুদিন ধরে রাখেন। এখানে আলমারি হলো ROM.কেননা ROM স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে।
সংক্ষেপে:
- RAM হলো কাজ করার জায়গা।
- ROM ভালো জিনিস রাখার জায়গা।
FAQS সাধারণ কিছু প্রশ্ন উত্তর :
প্রশ্ন: RAM কি?
👉Random Access Memory.
প্রশ্ন: ROM কি?
👉 Read Only Memory.
প্রশ্ন: RAM কি বাড়ানো যায়?
👉 কম্পিউটারের সহজে RAM বাড়ানো যায়। কিন্তু মোবাইল ফোন ডিভাইসে RAM বাড়ানো যায় না।
প্রশ্ন: Virtual RAM কি?
👉 Virtual RAM হলো স্টোরেজের কিছু অংশ যা স্থায়ীভাবে Ram হিসেবে ব্যবহূত হবে।
প্রশ্ন: RAM কি স্পিড বাড়ায়?
👉হ্যাঁ। বেশি RAM হলে আপনার ডিভাইস খুব দ্রুত কাজ করবে।
উপসংহার :
Random Access Memory এবং Read Only Memory একে অপরের পরিপূরক। RAM একটি ডিভাইসের গতি ও কাজ করার ক্ষমতা বাড়ায় অন্যদিকে ROM ডিভাইসের সকল প্রকার (ছবি, অডিও ভিডিও) ও প্রয়োজনীয় ফাইলসমূহ সংরক্ষণ করে।
একটি ভালো ডিভাইসের জন্য RAM ও ROM খুবই গুরুত্বপূর্ণ। একটি ডিভাইসের জন্য শুধু বেশি স্টোরেজ থাকাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বেশি RAM থাকো আবশ্যক।RAM সারা ডিভাইস দ্রুত কাজ করতে পারবে না এবং RAM ছাড়া প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করা যাবে না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন